হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৭ বছরের শিশুর মৃত্যু

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নাহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার  হাজীগঞ্জ পৌরসভার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদুল ইসলাম হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ বড়কুল গ্রামের মনির হোসেন জমাদারের ছেলে। তার মায়ের নাম নয়ন আক্তার।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শিশু নাহিদুলের অকাল মৃত্যুতে 

এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন