হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারী ও গভর্নিং বডির সঙ্গে ইঞ্জি.মমিনুল হক এমপির ঈদ-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় 

শাখাওয়াত হোসেন শামীম:

চাঁদপুরের হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারী ও গভর্নিং বডি’র পক্ষ থেকে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি)   আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের সঙ্গে ঈদ-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুন) সকালে সোনাইমুড়ি এলাকায় সংসদের নিজ কার্যালয়ে  আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারী ও গভর্নিং বডি সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুয্যাম্মেল হুসাইন।

অনুষ্ঠানে কলেজের সার্বিক উন্নয়ন,শিক্ষার মানোন্নয়ন,আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসার এবং শিক্ষাবান্ধব পরিবেশ আরও সমৃদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় কলেজের অবকাঠামোগত উন্নয়ন,শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার নানা দিক তুলে ধরা হয়। শিক্ষক ও কর্মচারীরা কলেজের উন্নয়ন কর্মকাণ্ডে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি বলেন,“শিক্ষিত,দক্ষ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের কোনো বিকল্প নেই। এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়ন ও শিক্ষার প্রসারে আমি সবসময় আন্তরিকভাবে কাজ করে যাবো।”

কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার উল্লাহ্ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কলেজ গভর্নিং বডির দাতা সদস্য আলহাজ্ব মো.আব্দুল মান্নান,প্রতিষ্ঠাতা সদস্য মো. মঞ্জুর হোসেন মজুমদার, বিদ্যোৎসাহী সদস্য এসএম আক্তার হোসেন,মো. এমরান হোসেন ও এডভোকেট মো. মিজানুর রহমান সজিব।

এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মো. কামরুল হাসান,মো. মিজানুর রহমান,মো. আব্দুল হান্নান মুন্সী,শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মাকছুদুর রহমান,বিলকিস আরা বেগম ও মো. আনিছুর রহমান। শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. শাহজাহান সরকার, লোকমান হোসেন,প্রদীপ কুমার দাস,তৌহিদা আক্তার,কামরুল হাসান, প্রভাষক ফরিদ হোসাইন, আতিকুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. সেলিম মিয়া এবং প্রভাষক শাহ এমরান।

সৌজন্য সাক্ষাৎ শেষে শিক্ষক ও কর্মচারীবৃন্দ সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

শেয়ার করুন