চাঁদপুরে ‘ Ap international travel & training and consultation এর শুভ উদ্বোধন কাল

নিজস্ব প্রতিনিধি :

চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার মোড় সংলগ্ন নাইম প্লাজায় আগামীকাল শুক্রবার “এপি ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড ট্রেনিং” (Ap international travel & training)-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

​শুক্রবার বাদ আসর এক বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

​’First Learn Then Earn’ (প্রথমে শিখুন, তারপর উপার্জন করুন)—এই মূল থিমকে সামনে রেখে বিশ্বস্ততা ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে সাধারণ মানুষের বিদেশে গমনকে সহজ, নিরাপদ ও আনন্দময় করে তোলাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।

​প্রতিষ্ঠানটিতে দক্ষ ও অভিজ্ঞ ট্রেইনার দ্বারা জাপানিজ ভাষা শিক্ষার বিশেষ ব্যবস্থা রয়েছে এবং প্রশিক্ষণ শেষে জাপানে পাঠানোর সার্বিক সহায়তা প্রদান করা হবে। এছাড়া সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, কাতার, কুয়েত, সিঙ্গাপুর, ভারত, নেপাল, থাইল্যান্ড ও সহ বিশ্বের বিভিন্ন দেশে গমনেচ্ছুদের জন্য সঠিক পরামর্শ ও দিকনির্দেশনামূলক সহযোগিতা প্রদান করা হবে।এছাড়াও ওমরা ও হজ্জে গমনইচ্ছুদের ও কাজ করা হবে। এছাড়া

​প্রবাসগমন ও প্রশিক্ষণের পাশাাপাশি এখান থেকে দ্রুততম সময়ে বিমান টিকিট বুকিং ও প্রবাসসংক্রান্ত নানা সেবা পাওয়া যাবে।Ap international travel & training এর কর্ণধর শামীম পারভেজ রাজু অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের দোয়া ও মোনাজাতে অংশগ্রহণের জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

শেয়ার করুন