চাঁদপুর স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল লীগের প্রথম পর্বের খেলার উদ্বোধন–
ফকিরাপুলের কাছে ২-১ গোলে হেরেছে
ঢাকা ওয়ান্ডার্স
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় ফুটবল লীগের প্রথম পর্ব। প্রথম পর্বের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ফকিরাপুল ইয়ং মেনস্ ক্লাব ও ঢাকা ওয়ান্ডার্স ক্লাব। এতে
ফকিরাপুল ইয়াংমেনস ক্লাবের কাছে ২-১ গোলে হেরেছে
ঢাকা ওয়ান্ডার্স ক্লাব।
১০ নং জার্সি পরিহিত বিদেশী খেলোয়াড় ( গাম্বিয়া) সোলেমান শিলা প্রথমাধ্যে দুটি গোল করেন ৩৫ ও ৪১ মিনিটে ফকিরাপুলের পক্ষে।
খেলার দ্বিতীয়ার ঢাকা ওয়ানড্রেসের অধিনায়ক ১০ নম্বর জার্সি পরিহিত অস্ট্রেলিয়ান খেলোড়ার ভেলি ৫২ মিনিটের মাথায় ১ টি গোল করেন।
এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বিকেল সোয়া তিনটায় লীগের বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মো. খায়রুল কবির।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ,সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, বাফুফের ফুটবল ম্যানেজার সাইফুল ইসলাম, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জয়নাল আবেদীন জনু, এডহক কমিটির সদস্য সাবেক ফুটবলের আনোয়ার হোসেন মানিক, ফুটবল কোচ জাহাঙ্গীর হোসেন গাজী সহ অংশনেয়া দুইদলের কর্মকর্তা সহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা।

আয়োজকরা জানিয়েছেন বাংলাদেশ ফুটবল লীগের প্রথম পর্বের মোট ৭৮টি ম্যাচ দেশের সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এর মধ্যে চাঁদপুর স্টেডিয়ামে হবে ১২টি ম্যাচ। চাঁদপুর স্টেডিয়ামে আগামী ২৫ সেপ্টেম্বর খেলবে ফকিরাপুল ইয়ং মেনস্ ক্লাব ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। পরদিন ২৬ সেপ্টেম্বর মুখোমুখি হবে ঢাকা ওয়ান্ডার্স ক্লাব ও আবাহনী লিমিটেড ঢাকা। প্রথম পর্বের শেষ ম্যাচটি চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। ওই ম্যাচে ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের প্রতিপক্ষ পিডব্লিউডি স্পোর্টস ক্লাব।










