নয়া কমিটির আংশিক ঘোষণা — চাঁদপুর জেলা যুবদলের সভাপতি আকাশ, সম্পাদক বাহার
নিজস্ব প্রতিবেদক : যুবদল চাঁদপুর জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করেন ।কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নুরুল আমিন খান আকাশ এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহার। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এই কমিটি অনুমোদন করেন।এদিকে যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ( দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আগামী ৩০ দিনের মধ্যে জেলা যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা প্রদান করা হয়েছে।এদিকে নয়া কমিটির সভাপতি নুরুল আমিন আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহার দীর্ঘ দিনের পরীক্ষিত জেলা ছাত্রদল ও বর্তমান যুবদলের নেতা হিসেবে সুপরিচিত মুখ। তাদের দু’ জনেরই জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বেশ গ্রহণ যোগ্যতা রয়েছে। তারা জেলা যুবদলের সভাপতি ও সাধারবন সম্পাদক মনোনীত হওয়ার খবর পৌঁছামাত্র চাঁদপুর শহরে যুবদল আনন্দ মিছিল বের করে। ওই আনন্দ মিছিলে জেলা বিএনপি, ছাত্রদল সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা কর্মিরাও অংশ নেন। তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।











