আল আমিন জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কামরুল ইসলাম পাটওয়ারী :

আজ ১৭ ই মার্চ রোজ মঙ্গলবার 

​ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ১৫ নং ওয়ার্ড উত্তর জি টি রোডের মোল্লা বাড়ি সংলগ্ন  আল আমিন জামে মসজিদের উদ্যোগে এলাকাবাসীকে নিয়ে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

​ইফতার মাহফিলে মসজিদের পরিচালনা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন:​মোঃ ফিরোজ আলম, সভাপতি, আল আমিন জামে মসজিদ।​আব্দুর শুক্কুর টিটু মোল্লা, সাধারণ সম্পাদক।​কামরুল ইসলাম পাটওয়ারী, যুগ্ম সম্পাদক।সবুজ আখন্দ, ক্যাশিয়ার।

​এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক মুসল্লি এই ইফতার আয়োজনে শরিক হন। ইফতারের আগে মুসল্লিদের সাথে কুশলাদি বিনিময় করেন কমিটির নেতৃবৃন্দ।

​ইফতারের পূর্ব মুহূর্তে বিশেষ বয়ান ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি মাওলানা জাহিদুল ইসলাম সালেহী। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। এছাড়াও মসজিদের উন্নয়ন এবং এলাকাবাসীর মৃত আত্মীয়-স্বজনের মাগফিরাত কামনা করা হয়।

​মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে এবং পবিত্র রমজানের বরকত লাভের আশায় প্রতি বছরের ন্যায় এবারও এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। উপস্থিত হওয়ার জন্য তারা এলাকাবাসীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন

শেয়ার করুন