কচুয়ায় পানির মটর চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা
নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় মাছের প্রজেক্টের পানির মটর চুরির অভিযোগে সাকির হোসেন (৪০) নামের যুবককে গন পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সে উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দোয়াটি গ্ৰামের মৃত আব্দুস সালামের ছেলে।
শুক্রবার রাত ৯টায় উপজেলার দোয়াটি উঁচু ব্রিজের দক্ষিণ পাশে মাছের প্রজেক্টের এ ঘটনা ঘটে। এই ঘটনায় মাছের প্রজেক্টের মালিকসহ ২জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, নিহত সাকির হোসেন তার গ্ৰামের দোয়াটি উঁচু ব্রিজের দক্ষিণ পাশে বিকাশের মাছের প্রজেক্টে পানির মটর চুরির অভিযোগ এনে স্থানীয় ৩০ থেকে ৩৫ ব্যাক্তি তার উপর উত্তেজিত হয়ে গণপিটুনি দেয় তাকে মাছের প্রজেক্টে রেখে পুলিশকে খবর দেয়, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ সাথে মাছের প্রজেক্টের মালিক বিকাশসহ দুজনকে আটক করে।
নিহত পরিবারের দাবি সাকির হোসেনকে পূর্বের পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এই ঘটনায় নিহত পরিবার পক্ষ থেকে কচুয়া থানা হত্যা মামলার দায়ের প্রস্তুতি চলছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ঘটনার পরপর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ছবি: কচুয়ায় পানির মটর চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা ।











