চাঁদপুরে অসহায় শীতার্তদের মাঝেপ্রথম আলো বন্ধু সভা ও লায়ন্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক:
তীব্র শীত ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো চাঁদপুর প্রথম আলো বন্ধু সভা ও লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, চাঁদপুর। অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের এ দৃষ্টান্ত স্থাপন করেন তারা।
৬ জানুয়ারি মঙ্গলবার সকালে শীতের কুয়াশা ভেদ করে চাঁদপুর শহরের পুরাণবাজারস্থ কোহিনুর সিনেমা হল মাঠে চাঁদপুর প্রথম আলো বন্ধু সভা ও লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর যৌথ আয়োজনে স্থানীয় শতাধিক নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, শীতে অসহায়দের কষ্ট সবচেয়ে বেশি হয়। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায় থেকেই মূলতঃ আমাদের এই আয়োজন।
তারা আরো জানান, চলমান কনকনে ঠাণ্ডায় মানুষজনের ঘর থেকে বের হওয়াটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। আয়-উপার্জনের পথ যখন বন্ধ ঠিক তখনি সাধারণ খেটে খাওয়া মানুষজনের মাঝে উষ্ণতা ছড়াতে গরম কম্বল নিয়ে তাদের কাছে পৌছাতে পেরেছি বলে আমাদের হৃদয়ও উষ্ণতায় পূর্ণ হলো। পর্যায়ক্রমে খেটে খাওয়া শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে।।
এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধু সভা, চাঁদপুর এর উপদেষ্টা ও প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, প্রেসিডেন্ট রোটারিয়ান মাসুদ হাসান, সেক্রেটারি এডভোকেট ইফতিয়ার উদ্দিন শিশু, সেক্রেটারি মাসুম পারভেজ, লায়ন্স ক্লাব অফ চাঁদপুরের প্রেসিডেন্ট লায়ন ওয়াইস মোহাম্মদ জয়, লিও ক্লাবের প্রেসিডেন্ট লিও রোহানি প্রমুখ।











