চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারীর মায়ের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, সমকালের জেলা প্রতিনিধি, দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটওয়ারীর মমতাময়ী মা সুলতানা আঙ্গিজ (দিল আঙ্গিজ) ইন্তেকাল করেছেন (ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২১ মার্চ) দুপর সোয়া বারোটায় চাঁদপুর শহরের মুমিনপাড়াস্থ নিজ বাস ভবনে ৮৮ বছর বয়সে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, চার মেয়ে, নাতি, নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সুলতানা আঙ্গিজ (দিল আঙ্গিজ) সাবেক কাস্টমস সুপারিনটেনডেন্ট মরহুম সুলতান আহমেদ পাটওয়ারীর স্ত্রী এবং চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান পাটোয়ারীর মা। তার চতুর্থ ছেলে মঞ্জিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান এবং ছোট ছেলে মহসিন আহমেদ কানাডা প্রবাসী।
স্বজনরা জানিয়েছেন, মরহুমের প্রথম জানাজা বাদ আছর শহরের সরদার খান স্কুল মাঠে এবং দ্বিতীয় জানাজা রামপুরের রাঢ়িরচর পাটোয়ারী বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
চাঁদপুর প্রেসক্লাবের শোক প্রকাশ:
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, সমকালের জেলা প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক সিনিয়র সাংবাদিক ইকবাল হোসেন পাটওয়ারীর মমতাময়ী মাতা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন(ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) সবাই মরহুমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন উন্নাকে জান্নাতবাসী করেন। আমিন।
মরহুমার মৃত্যুতে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।
মরহুমার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।











