চাঁদপুর ০১-০৩’ গ্রুপের জমকালো ইফতার ও মিলন মেলা সম্পন্ন
কামরুল ইসলাম পাটওয়ারী :
সৌহার্দ্য আর বন্ধুত্বের জয়গানে চাঁদপুরে সম্পন্ন হলো জেলার অন্যতম সুপরিচিত প্ল্যাটফর্ম ‘চাঁদপুর ০১-০৩’ গ্রুপের ইফতার ও মিলন মেলা। গতকাল বুধবার ১৮ ই মার্চ (২৮ রমজান) শহরের ঐতিহ্যবাহী গ্র্যান্ড সিটি রেস্টুরেন্টে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বন্ধুদের সরব উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত উৎসবে পরিণত করে।
পেশাগত জীবনে সফল এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত বন্ধুরা প্রতি বছর ঈদের এই সময়ে নাড়ির টানে চাঁদপুরে ফিরে আসেন। এই মিলন মেলা যেন তাদের শৈশব ও কৈশোরের স্মৃতি রোমন্থনের এক মিলনতীর্থে পরিণত হয়।
অনুষ্ঠানের অন্যতম আয়োজক এবং MKD Sky Way-এর স্বত্বাধিকারী মোঃ রাজু আহমেদ বলেন:
”আমরা প্রতি বছর রোজার শেষে বন্ধুদের নিয়ে এই ইফতার ও মিলন মেলার আয়োজন করি। আমাদের মূল লক্ষ্য বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করা। আমাদের বন্ধুরা এখন দেশের নানা প্রান্তে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্বরত আছেন। ঈদের টানে সবাই যখন বাড়ি ফেরে, তখন এই আয়োজনের মাধ্যমে সবার সাথে দেখা হওয়ার এক সুযোগ তৈরি হয়।”
অনুষ্ঠানে উপস্থিত হয়ে আড্ডায় মেতে ওঠেন মোঃ নাজমুস নাহিদ তালুকদার, খান আব্দুর রহমান মানিক, মাইদুল হাসান বিপ্লব, ফকরুল খান, মাহমুদ হাসান, ইসমাইল খান, মোঃ জামাল সাকিব, ইমরান হোসাইন, মোঃ সাজ্জাদ, প্রণব সাহা, মোঃ আল আমিন সরকার এবং লিটন দাস,,ডাঃ তৌহিদ জুয়েল,, মোঃ সাইফ উল্লাহ,, ইফতেখার রিটু,,জনি দাস,, মানিক সরকার, নজরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন কান্চন সাহা, মাইনউদ্দিন, অ্যাডভোকেট মিল্টন, রাজিব, আমিনুর রহমান মাসুদ, ওয়াহিদ মুহিন, হ্যাপি সুলতান, নীলিমা নুহা, শিমু, আহাদ আনী, মহিউদ্দিন তোহা, মিল্টন চক্রবর্তী, মেহেদী হাসান সজল, রোকনুজ্জামান, তাসফিক, পারভেজ গনি, কামরুল ইসলাম পাটওয়ারী সহ আরও অনেকে।
বিকেলে বন্ধুদের স্মৃতিচারণ ও আড্ডার পর ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ এবং বন্ধুদের দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।বন্ধুরা এমন চমৎকার আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং আগামীতে এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।











