চাঁদপুর-৩ আসনে ইসলামী ফ্রন্ট মনোনীতমোমবাতির প্রার্থী সাংবাদিক আহসান উল্লাহর মনোনয়ন দাখিল
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে (সদর-হাইমচর) বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁর প্রতীক হচ্ছে মোমবাতি। তিনি রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের কাছে তাঁর কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা।
প্রার্থী আহসান উল্লাহর সাথে এ সময় উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রেসিডিয়াম সদস্য পীরজাদা মাওলানা মো. খাজা জোবায়ের, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ আব্দুর রাহীম, বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নোয়াব খান ও সদর উপজেলার সভাপতি কাজী মানিক।











