ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন চাঁদপুরের জেলা প্রশাসক
আলমগীর হোসেন পাটোয়ারী :
পদ্মা মেঘনা ডাকাতিয়া বেষ্টিত এলাকা চাঁদপুর জেলা শহর। আর এই নদীমাতৃক শহর এবং পুরো জেলা জুড়েই বেশ শীত পড়া শুরু করেছে। এতে এখানের নদী ভাংতি এবং অন্যান্য ছিন্নমূল মানুষেরা শীতবস্রের অভাব অনুভব করছে। এ অবস্থায় তাদের বুধবার রাতে চাঁদপুর শহরের রেলওয়ে কোর্ট স্টেশন প্লাটফর্মে ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার।

জেলা প্রশাসনের পক্ষ থেকে রেলওয়ে কোর্ট স্টেশন প্লাটফর্মে ছিন্নমূল শীতার্ত প্রায় ৫০ জন নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন। জেলা প্রশাসকের কাছ থেকে কম্বল পেয়ে তারা বেশ খুশি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ এরশাদ উদ্দিন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার এস. এম.এন. জামিউল হিকমা, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ সহ জেলা ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সাংবাদিকবৃন্দ।











