জুলাই গণঅভ্যুত্থান দিবসকে স্মরণীয় করতে চাঁদপুরে প্রতীকী ম্যারাথন
চাঁদপুর প্রতিনিধি :
জুলাই গণঅভ্যুত্থান দিবসকে স্মরণীয় করতে চাঁদপুরে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী মিনি ম্যারাথন ।

শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটের সময় চাঁদপুর শহরের ওয়ারলেস মোড় থেকে এই প্রতীকী মিনি ম্যারাথন শুরু হয় । পরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এই ম্যারাথন।
এর উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এ সময় চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব,জেলা পরিষদ ও চাঁদপুর পৌর প্রশাসক মো.গোলাম জাকারিয়া,অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ উদ্দিন,চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকতসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা,জুলাই আন্দোলনে চাঁদপুরের শহীদ ও আহত পরিবারের সদস্যরা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ম্যারাথনে অংশ নেয়া ৫জন বিজয়ীকে ক্রেস্ট প্রদান করেন। এ সময় শহীদ ও আহত পরিবারের সদস্যদের পাশাপাশি প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ।











