তারেক রহমানের বার্তা হচ্ছে মানুষের কাছে যাওয়া, উদারতা ও ভালোবেসে মন জয় করতে হবে: যুবদল সভাপতি মোনায়েম মুন্না
চাঁদপুর-৩ সহ সকল নির্বাচনী আসনে ধানের শীষের বিজয় নিশ্চিতে যুবদলের করণীয় শীর্ষক মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার :
চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকসহ সকল নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে যুবদলের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
তিনি তার বক্তব্যে বলেন, আমি এখানে এসে এতো সুন্দর আয়োজন দেখে অত্যান্ত আনন্দিত। চাঁদপুরে আজকে আমার প্রথম সফর। আমাদের নেতা তারেক রহমান রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছেন। সেই বার্তা হচ্ছে মানুষের কাছে যাওয়া এবং উদারতা ও ভালোবেসে মন জয় করতে হবে। তারেক রহমান নামের আগে বিশেষন চাচ্ছেন না। আমি এখানে এসে মানিক ভাইয়ের যেই প্লান শুনলাম তা অত্যন্ত চমৎকার। যা চাঁদপুরের রাজনীতিতে এক ধাপ এগিয়ে গেছে।
তিনি আরো বলেন, চাঁদপুর ছিলো সন্ত্রাসীদের অভাঅরণ্য। এখানে মায়া, দীপু মনি, মহিউদ্দিন খান আলমগীরের সন্ত্রাসী বাহিনীর সাথে লড়াই করে টিকে আছে। আপনাদের মাঝে মেঘনার তরঙ্গের মতো উত্তাল আছে। আমি শুনেছি মানিক ভাইয়ের বাড়িটিও একাধিকবার পুড়িয়ে দিয়েছে। যারা বাড়ি পুড়িয়েছে এসব সন্ত্রাসীদের ধরতে হবে।
তিনি বলেন, আপনাদের নির্বাচন উপলক্ষে নির্দেশনা দেওয়ার মতো কিছু নেই। আপনারা শুধু ইমানী দায়িত্ব পালন করবেন। ইনশাল্লাহ এ অঞ্চলে বিএনপির ভোট বেশি। কিন্তু ভোট বেশি আছে বলে ঘুমালে হবে না। চাঁদপুর-৩ আসনে শেখ ফরিদ আহমেদ মানিককে বিজয়ী করতে হলে যুবদলকে মানুষের কাছে যেতে হবে। এবারের নির্বাচন অনেক কঠিন হবে।

চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আবদুল মোনায়েম মুন্না ভাইকে আমি ব্যক্তিগত ভাবে অনেক পছন্দ করি। চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে একটি বার্তা দিতে চাই, যে যেখানেই কাজ করেন ধানের শীষের জন্য কাজ করবেন। কোন ব্যক্তির জন্য আপনারা এই মহুর্তে কাজ করার দরকার নেই। ধানের শীষের জয়লাভ হলেই আমাদের সকলের জয়লাভ হবে।
চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারেন যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদল নেতা এজমল হোসেন পাইলট, আজহারুল ইসলাম মিলন, দেওয়ান অলি উদ্দিন সুমন, সাজেদুল ইসলাম, সোহেল আলম, অ্যাড. তানভীর হাসান সোহেল, মো. সাইদুর রহমান সোহেল, মমিনুল ইসলাম, তারেকুর রহমান, আনোয়ার হোসেন চাঁদ, চাঁদপুর পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকাসহ চাঁদপুর জেলা ও সকল উপজেলার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল।
মতবিনিময় সভা শেষে যুবদলের নেতারা ঐক্যবদ্ধ থেকে দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।











