ধর্মকে পুঁজি করে মসজিদে প্রচারণা করছেন একটি দল : শেখ ফরিদ আহমেদ মানিক
চাঁদপুর নাগরিক ফোরামের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হইমচর) বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সাথে
মতবিনিময় সভা করেন নাগরিক ফোরাম। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে চাঁদপুর নাগরিক ফোরামের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
শেখ ফরিদ আহমেদ মানিক তার বক্তব্যে বলেন, আপনাদের ধন্যবাদ জানাই, ধানের শীষের পক্ষে কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়েছেন। আপনাদের সকল সহযোগিতা করবো। ধর্মকে পুঁজি করে মসজিদে প্রচারণা করছেন একটি দল। বিএনপি সবসময় জনগণের পাশে থাকে। আপনারা পাশে থাকলে চাঁদপুরের জন্য পরিকল্পিত উন্নয়ন করতে পারবো।
জেলা স্কাউটেস কমিশনার মো. শাহাজাহান সিদ্দিকীর সভাপতিত্ব এবং সাংবাদিক নেয়ামত হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর নাগরিক ফোরামের সদস্য কামরুল ইসলাম রনি প্রমুখ।











