বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে মনোনয়ন সংগ্রহ
হাসান আল মামুন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপির মনোনীত পদ প্রার্থী ধানের শীষ ও চাদঁপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
২৩ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় হাইমচর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন হাইমচর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী ও সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় ও উপজেলা রিটার্নিং অফিসার জামাল হোসেনের কাছ থেকে এই ফরম গ্রহণ করেন।
মনোনয়ন পত্র সংগ্রহ কালে উপস্থিত ছিলেন,হাইমচর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক খান, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতোয়ালসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, চাঁদপুর-৩ আসনে শেখ ফরিদ আহমেদ মানিক বিএনপির একক প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে রয়েছেন। তার মনোনয়নপত্র সংগ্রহের খবর ছড়িয়ে পড়লে হাইমচর এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা ও পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন দলীয় নেতারা।











