সব ষড়ন্ত্রকে মোকাবেলা করে ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে : এম. এ. শুককুর পাটওয়ারী

নিজস্ব প্রতিবদেক :

চাঁদপুর-২ (মতলব) আসনে বিএনপির মনোয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম. এ. শুককুর পাটোয়ারী বলেছেন, আমরা চাই একটি অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক । যারা ভালো কাজ করেন, তারা নির্বাচিত হয়ে ক্ষমতায় যাবেন। তবে এই মুহূর্তে ‘পিআর’ বা অন্য কিছু বলা এই নির্বাচনকে ব্যাহত করার একটি ষড়যন্ত্র মাত্র। সব ষড়ন্ত্রকে মোকাবেলা করে ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে ইনশাআল্লাহ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সোমবার (২০ অক্টোবর) বিকেলে মতলব দক্ষিণ উপজেলার ১নং নায়েরগাঁও ইউনিয়নের পেয়ারিখোলা প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথাগুলো বলেন।

বিএনপির এই নেতা বলেন, পি আর সম্পর্কে আমরা অবহিত নন। কয়েকটি দেশে এর সুফল ও কুফল লক্ষ্য করা যাচ্ছে। এই দারিদ্র্যপীড়িত দেশে ‘পিআর’ কোনো স্থায়ী সমাধান নয়। ভারত, যা পার্শ্ববর্তী গণতন্ত্রের একটি ভালো মডেল দেশ হিসেবে পরিচিত, সেখানেও ‘পিআর’ নেই। একইভাবে পাকিস্তান বা মিয়ানমারের আশেপাশের দেশগুলিতেও এটি অনুপস্থিত। শুধু নেপালেই ‘পিআর’ আছে, যেখানে ঘন ঘন সরকার পতন হচ্ছে। তাই কীভাবে ভোটকে সুষ্ঠু করা যায় এবং যাতে ভালো লোক নির্বাচিত হতে পারে, সেই ধরনের সংস্কারগুলি নিয়ে আসা উচিত।

নিজের প্রসঙ্গে বিএনপির এই নেতা  বলেন, আমি একজন প্রার্থী হিসেবে আমার গত ৪৫-৪৬ বছরের রাজনৈতিক জীবন বিশ্লেষণ করা উচিত। যদি আপনারা সেখানে কোনো ত্রুটি খুঁজে পান, তবে সেগুলি জনগণকে বলা উচিত, সেক্ষেত্রে আমি ভোট পাবো না। অন্যথায়, উনারা যে সমস্ত গুণের কথা বলেন, সেই গুণগুলি যদি আমার মধ্যে থাকে, তাহলে জনগণ আমাকেই ভোট দেবে।

তিনি আরও বলেন, অতীতে আপনাদের উপর যখন নির্যাতন হয়েছে, তখন আমরা আপনাদের পাশেই ছিলাম। আপনারা তখন আত্মরক্ষার্থে আত্মগোপনে গিয়েছিলেন এবং অন্যের পরিচয় নিয়ে রাজনীতি করেছেন। কিন্তু আমরা স্বকীয়তা নিয়েই রাজনীতি করেছি, মাঠে ছিলাম। আমরা দুর্যোগ দুর্বিপাকে কষ্ট সহ্য করেছি, জেল খেটেছি এবং বহু মামলার আসামী হয়েছি, কিন্তু আমরা দমে যাইনি।

সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মান্নান সরকার। এতে নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের হাজারো কর্মী সমর্থক অংশগ্রহণ করেন।

শেয়ার করুন