হাইমচরে ঘাস খেত থেকে ১ লক্ষ মিটার জাল জব্দ ও ১০০ কেজি মাছ উদ্ধার

হাসান আল মামুন

সারাদেশের ন্যায় মার্চ এপ্রিল এই ২ মাস জাটকা নিধন অভিযান কালে অভয় আশ্রমে অবৈধভাবে নদীতে মাছ শিকার কালে ১ লক্ষ মিটার জাল জব্দ করেছে ও ১০০ কেজি মাছ উদ্ধার করেছে হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য অফিস ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে।

২ রা এপ্রিল হাইমচর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় এর নির্দেশে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এবিএম আশরাফুল হক ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে মাছ শিকার করে ক্রয়বিক্রয়ের গটনাস্থল ধ্বংস করে দেয়। এবং সেখানে থাকা প্রায় ১ লক্ষ মিটার জাল ও ৮০ থেকে ১০০ কেজি মাছ উদ্ধার করা হয়েছে। জব্দ কৃত জাল গুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। আর উদ্ধার কৃত মাছ গুলোকে স্থানীয় এতিমখানা ও এলাকার হত দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে ।
এ সম্পর্কে হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এবিএম আশরাফুল হক জানান, ১লা মার্চ থেকে এপ্রিল এই ২ মাস জাটকা নিধন অভিযান চলমান রয়েছে। আজকে অভিযান পরিচালনা করে যেই জাল জব্দ করেছি ওগুলো পুড়িয়ে ফেলা হয়েছে, আর মাছগুলোকে স্থানীয় এতিমখানা ও এলাকার অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। সামনেও আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এব্যাপারে হাইমচর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন,সরকার দেওয়া এই ২ মাস জাটকা নিধন অভিযান চলমান রয়েছে। আজকে থেকে আমাদের ম্যাজিস্ট্রিট সারাক্ষণ নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করবে।কেও যদি এই অভায় আশ্রমের সময় নদীতে নামে তাকে মোবাইল কোর্টের আওতায় এনে জাটকা সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন