হাইমচর সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার পক্ষ হতে কম্বল বিতরণ
হাসান আল মামুন
হাইমচর সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা,সেক প্রধান, শীতার্থদের মাঝে কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ জানুয়ারী বিকেল ৩ টায় হাইমচর উপজেলার সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার অফিস কক্ষে সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ।
কেক কাটা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে “হাইমচর সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার” সভাপতি গাজী মোঃ লোকমান হোসেন এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।
কম্বল বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জজকোর্ট এডভোকেট বেনী আমিন সুমন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন “হাইমচর সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার” প্রধান উপদেষ্টা মোঃ মোখলেছুর রহমান মুকুল, সমাজ সেবক আবুল কালাম আজাদ (লিটন), স্থানীয় মোঃ জসিম মিজি।
এসময় আরো উপস্থিত ছিলেন,সংগঠনের সহ সভাপতি মোঃ নূরে আলম আখন,সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ মহসিন পাটওয়ারী, সহ সাংগঠনিক সম্পাদক খাজা আহাম্মেদ, সদস্য মোঃ রুবেল হোসেন, মোঃ রাসেলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
কেক কাটা ও কম্বল বিতরন অনুষ্ঠানে সংগঠনের পক্ষ হতে প্রধান অতিথি সহ সকল আমন্ত্রিত অতিথিদেরকে ফুলেল শুভেচছা জানান।











