চাঁদপুরে নারীর পেট থেকে অপসারণ করা হলো সাড়ে ৬ কেজি ওজনের টিউমার
চাঁদপুর প্রতিনিধি :
৬৫ বছরের নারী পেটে বয়ে বেড়াচ্ছিলেন সাড়ে ৬ কেজি ওজনের টিউমার। বিশাল আকৃতির টিউমার অপসারণ ছিলো একটি অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ সার্জারি। অবশেষে চাঁদপুর শহরের মেরিন হাসপাতালে সফল ভাবে মাধ্যমে ওভারিয়ান সিস্টেক্টমি (টিউমার অপসারণ) করা হলো। বিশিষ্ট চিকিৎসক, সার্জন ও সহকারী অধ্যাপক ডাঃ এইচ এম হাসান ইমাম সানী ও জেনারেল সার্জন এবং ল্যাপারোস্কোপিক কনসালটেন্ট ডাঃ হাসান জুলকার নাইন নেতৃত্বে সার্জারী টিম দুই ঘন্টা অপারেশন শেষে সফল ভাবে টিউমারটি অপসারণ করেন।
মিলন বেগম (৬৫) নামের ৫ সন্তানের ওই জননী অস্ত্রোপচারের পর চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
জানাযায়, চাঁদপুর পৌরসভার শিলন্দিয়া এলাকার কাজী বাড়ীর ওই রুগী কয়েক মাস আগে থেকে দেখতে পান পেট ফুলে যাচ্ছে, খেতে পারছেন না। তিনি শহরের কয়েখ জন চিকিৎসকের পরমশ নেন। পরে আসেন মেরিন হাসপাতালে। থাইরয়েট, হরমন ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মাহমদুল হাসানকে দেখান। ওই হাসপাতালের চিকিৎসকের পরামর্শে আল্টাসনোগ্রাফী করার পর ওনার পেটে ওভারিয়ান সিস্টেক্টমি (টিউমার) সনাক্ত হয়। কিন্তু টিউমারের আকার ছিলো অস্বাভাবিক। পরে সিটি স্কেন করা হয় ইবনে সিনা মেডিকেল সেন্টারে । সেখানের সিটি স্কেন রিপোটে উল্লেখ করা হয় টিউমারটির ওজন দেখানো সোয় ৫ কেজি। ডাঃ মাহদুল হাসান রোগীকে সার্জারী বিশেষজ্ঞ চিকিৎসকে দেখানোর পরামশ দেন। এর পরে রুগির স্বাজনরা রুগিকে কুমিল্লায় একজন গাইনী অধ্যাপক ও বিশেষজ্ঞ চিকিৎসককে দেখান। সেখানেও অপারেশনের কথা বলা হয়। এবং অপারেশনটি অত্যন্ত ঝঁকিপূণ বলে জানানো হয়। অপারেশন ব্যয় বহুল হওয়ায় খবরে চলে আসেন চাঁদপুর।
এর পর পুনঃরায় রোগী আসেন চাঁদপুর মেরিন হাসপাতালে। হাসপাতালে এসে জুলাই মাসের শেষ বৃহস্পতিবার চেম্বারে দেখান সেন্টাল মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান, সার্জন ও সহকারী অধ্যাপক ডাঃ এইচ এম হাসান ইমাম সানীকে । ওনি সিটি স্কেনসহ রোগীর পরীক্ষা নিরীক্ষার সকল রিপোর্ট এবং রোগীর অবস্থা পর্যালচনা করে টিউমারটি (অস্ত্রোপচার) অপসারণের সিদ্ধান্ত নেন। এ জন্যে গঠন করেন একটি টিম।
৮ আগষ্ট শুক্রবার সন্ধ্যা সহকারী অধ্যাপক ডাঃ এইচ এম হাসান ইমাম সানী, জেনারেল সার্জন এবং ল্যাপারোস্কোপিক কনসালটেন্ট ডাঃ মোঃ হাসান জুলকার নাইন, এনস্থিশিয়া কনসালটেন্ট ডাঃ আরিফুর রহমান কিরণ, মেডিসিন, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ ডাঃ সাইফ জামান ও মেরিন হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মনিষা জামান মীমসহ অপারেশন টিম অপারেশন করেন। সফল অস্ত্রোপচারের পর পেট তেকে ফুটবল আকৃতির টিউমারটি বের করা হয়। টিউমারটির ওজন হয়েছে ৬ কেজি ৪৫০ গ্রাম।
অধ্যাপক ডাঃ এইচ এম হাসান ইমাম সানী জানান, চিকিৎসক হয়েছি মহান আল্লাহর দয়ায়। এতো বড় সাইজের টিউমার আসলে বিরল। রোগী একজন বৃদ্ধ মা। তিনি কষ্ট পাচ্ছিলেন্। এ ধরনের অপারেশন অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। তবুও আমরা সার্জারি করেছি মানবিক দিক চিন্তা করে ।
জেনারেল সার্জন এবং ল্যাপারোস্কোপিক কনসালটেন্ট ডাঃ মোঃ হাসান জুলকার নাইন বলেন, আমি শুক্রবার চাঁদপুরে চেম্বার করি। অপারেশনটি করার আগে নানান দিক চিন্তা করতে হয়েছে। সাধারণত অতিরিক্ত বড় হওয়ার কারণে টিউমারটি আশপাশের রক্তনালী, কিডনি, অন্ত্র বা অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে লেগে থাকার আশংকা ছিলো। ছিলো নানা চ্যালেঞ্জ। আলহামদুলিল্লাহ, সফল ভাবে অস্ত্রোপচার হয়েছে। রোগী ভালো আছে।
মেরিন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জিহাদুল ইসলাম জানান, আমাদের মেরিন হাসপাতালটি নিন্ম মধ্যবিত্ত্ব মানুষের স্বাস্থ্য সেবা দেয়ার জন্যে। আমরা ব্যবসার কথা চিন্তা না করে সেবারে মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছে। অনেকই অপারেশনটি চাঁদপুরে না করার জন্যে আমাদের বলেছিলেন, কিন্তু রুগির স্বজনার চাঁদপুরে আমাদের হাসপাতালে অপারেশন করার ব্যপারে অনঢ ছিলো। এতো একটি অপারেশন আমাদের হাসপাতালে করার জন্যে চিকিৎসকদের প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা।










