চাঁদপুরে বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণার প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠান
—-শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরে উপজেলা পযায়ে স্টার্টআপ (নতুন ব্যবসা উদ্যোগ), বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণার প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে জেলা সদরের ১৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
গতকাল শুক্রবার (১২ জুন) দুপুর পৌনে ১২টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম ( EESS) এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, সকলেরই পরিক্ষিত একজন শিক্ষামন্ত্রী আছেন। তিনি আমাদের কচুয়া সন্তান। তিনি এ শিক্ষা নিয়ে আমাদের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছেন এবং এই প্রকল্পটা সারা বাংলাদেশের বিভিন্ন থানায় একই সময় শুরু হয়েছে।
তিনি আরো বলেন, আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে যে গতকাল বাজেট অধিবেশনে আমি ছিলাম আমার জীবনে প্রথম আপনাদের ভোটে নির্বাচিত হয়ে প্রতিনিধি হিসেবে। বাজেট অধিবেশনে যখন উপস্থিত ছিলাম নতুন উদ্বাবনী চিন্তাভাবনা নিয়ে যারা জাতীয় পর্যায়ে যেতে পারবে সরকার তাদের পাশে থেকে চিন্তাভাবনাকে মূল্যায়ন করে এ পরিকল্পনাটা বাস্তবায়ন করবেন। বাংলাদেশের ইতিহাসে এটাই মনে হয় প্রথম ঘটনা যে আজকের প্রধানমন্ত্রী এ ধরনের যুগান্তকারী পদক্ষেপের চিন্তা ভাবনা নিয়েছেন।
তিনি বলেন, পৃথিবীর অন্যান্য উন্নয়ন দেশ গুলোর মত আমাদের দেশের যারা উদ্বোবনী চিন্তা চেতনা করে তাদেরকে সহযোগিতা করবেন আমাদের প্রধানমন্ত্রী। উদ্বোবনী চিন্তাভাবনা থেকে কেউ পিছিয়ে যাবে না। এর সাথে জড়িত থাকলে একদিন না একদিন এর সুফল পাওয়া যাবে। আমি উপস্থিত সকলকে বলবো আজকে যারা বিজয়ী হয়েছেন আর যারা বিজয়ী হতে পারো নাই কেউ তোমাদের উদ্ধাবনী চিন্তা থেকে পিছিয়ে যাবে না।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝিসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি বাপ্পি দত্ত রনী।










