চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

প্রধানমন্ত্রীর চাঁদপুর প্রোগ্রামে আপনাদের সহযোগিতা ছিলো অভাবনীয়

….. সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর আগমনের একদিন পরই এ নিয়ে চাঁদপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। ১৭ মে রবিবার রাতে চাঁদপুর প্রেসক্লাবে এই মতবিনিময় সভায় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ১৬ মে মাননীয় প্রধানমন্ত্রীর আগমনের দিন এবং আগমন উপলক্ষে আগের কয়েক দিনে আপনারা আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন এজন্য আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর জন্য আজকের মতবিনিময় । বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রামে আপনাদের সাংবাদিকদের সহযোগিতা ছিলো অভাবনীয়। তিনি বলেন, আপনাদের পাশাপাশি ঢাকা থেকে প্রধানমন্ত্রীর নিউজ কাভার করার জন্য আপনাদের সহকর্মী সাংবাদিক যারা অফিস কার্যালয় থেকে এসেছেন তাঁদেরও ধন্যবাদ জানাই।
তিনি জেলা সাংবাদিকের উদ্দশ্যে বলেন, চাঁদপুরে কোন প্রোগ্রাম ভালো হলে এর স্বার্থকতা আমাদের সবার। আপনারা আমাদেরকে যে পরিমাণ সহযোগিতা করেছেন তাতে সত্যিই আমরা মুগ্ধ। বিশেষ করে আল্লাহর রহমতে আমাদের প্রোগ্রাম অত্যন্ত ভালো হয়েছে। আপনাদের সর্বাত্মক সহযোগিতা ছিলো। আমরা আগামী দিনেও আপনাদের সহযোগিতা চাই যাতে সবাই মিলে সুন্দর একটি চাঁদপুর গড়তে পারি।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ লতিফের পরিচালনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, গিয়াস উদ্দিন মিলন,রহিম বাদশা,শাহাদত হোসেন শান্ত,এএইচএম আহসান উল্যাহ, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন,আল ইমরান শোভন, কাদের পলাশ, যগ্ম সম্পাদক আলম পলাশ, সময় টিভির ফারুক আহমদ, শরীফুল ইসলাম ।
এই মত বিনিময়ে সাংবাদিকরাও ১৬ মে প্রধানমন্ত্রীর প্রোগ্রামগুলোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সকল কর্মসূচিগুলো যে এখানের বিএনপি এবং সহযোগী সংগঠনেগুলো আন্তরিকতার সাথে কাজ করেছেন সর্বোপরি জেলা বিএনপি’ র সভাপতি শেখ ফরি আহমেদ মানিকের যে অনেক ভালো ভূমিকা ছিলো, সেটির জন্য তাকে এবং তার দলের নেতা কর্মিদের ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মোঃ সফিকুজ্জামান,খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী,পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারন সম্পাদক নুরুল আমিন আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী , শহীদ পাটওয়ারী,ইকবাল হোসেন পাটওয়ারী, বিএম হান্নান শরীফ চৌধুরী,সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, আল ইমরান শোভন, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, যুগ্ম সম্পাদক মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম রনি, জেলা ছাত্রদলের আহবায়ক ইসমাইল হোসেন পাটোয়ারী সহ আরো অনেকে।

শেয়ার করুন