প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে হাইমচর বিএনপি’র আনন্দ মিছিল

হাসান আল মামুন :

আগামী ১৬ মে ইলিশের বাড়ি চাঁদপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান এর আগমন উপলক্ষে হাইমচর উপজেলা বিএনপির পক্ষ হতে স্বাগত মিছিল।

১২মে হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর নেতৃত্বে উপজেলা বিএনপির নেতা-কর্মী ও সমর্থিত সাধারণ জনতা একত্রিত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান এর আগমন উপলক্ষে হাইমচর উপজেলার সদর আলগী বাজারে স্বাগত মিছিল বের করে।মিছিল শেষে হাইমচর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়েছে। এ সময় মিছিলটিতে থাকা নেতা-কর্মীরা স্লোগানে-স্লোগানে মিছিলটি উৎসবমুখর করে তোলেন।

স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মেহনতী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ কোতোয়াল,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন হাওলাদার, উপজেলা যুবদল আহবায়ক জহির মাঝি, সিনিয়র যুগ্ন-আহবায়ক মান্নান আখনসহ নেতৃবৃন্দ।

শেয়ার করুন