বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির আয়োজনে

চাঁদপুরে অভিবাসী কর্মীদের ন্যায়বিচার প্রাপ্তি সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরে অভিবাসী কর্মীদের ন্যায়বিচার প্রাপ্তি সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুূধবার ১২ আগস্ট ২০২৬ বিকেলে  বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (BNWLA) এর আয়োজনে   হোটেল রেড চিলি’তে “জেলা পর্যায়ে আইনি সহায়তার মাধ্যমে অভিবাসী কর্মীদের ন্যায়বিচার প্রাপ্তি“ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ও হেলভেটাস বাংলাদেশ এর কারিগরি সহযোগীতায় সিম্স (Strengthened and Informative Migration Systems) প্রকল্পের (২য় পর্যায়) এক্সেস টু জাস্টিস কার্যক্রমের আওতায় এই কর্মশালা ও সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  সিনিয়র সিভিল জজ ও চাঁদপুরের  চীফ লিগ্যাল এইড কর্মকর্তা মোঃ আব্দুল আলীম । প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- চাঁদপুর জেলায় অভিবাসন কর্মীদের জন্য আইনী সেবা নিশ্চিত করার জন্য জেলা লিগ্যাল এইড অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি বলেন, সকল নাগরিকের সরকারী লিগ্যাল এইড সেবা পাওয়ার অধিকার রয়েছে এবং অভিবাসী কর্মীরা যদি প্রতারণার শিকার হয় বা ভুক্তভোগী হয় তাহলে তাদের জন্যও জেলা লিগ্যাল এইডের সেবার দ্বার সর্বদা উম্মুক্ত। তিনি ভুক্তভোগী অভিবাসন কর্মীদের ন্যায় বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পাদন করার উপর গুরুত্ব আরোপ করেন। বিচার কার্যের দীর্ঘসূত্রিতা, ন্যায় বিচার প্রার্থীর প্রয়োজনীয় ডকুমেন্ট ও প্রমানদীর ঘাটতিসহ বিভিন্ন কারণে আসামীরা প্রায়:শই পারপেয়ে যায় তাই অনেক ক্ষেত্রেই ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হয় না। এক্ষেত্রে তিনি নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে চাঁদপুর জেলায় ভবিষ্যতে সিমস প্রকল্পের মেয়াদ শেষ হলেও প্রতারণার শিকার বা ভুক্তভোগী অভিবাসী কর্মীদের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য চাঁদপুর জেলা লিগ্যাল এইড অফিস সবসময় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ও সিমস প্রকল্পের প্রোগ্রাম অফিসার-এক্সেস টু জাস্টিস  অ্যাড.ফেরদৌস নিগার। এছাড়া, বিএনডব্লিউএ এবং সিম্স প্রকল্পের উপর বিস্তারিত উপস্থাপনা করেন সিম্স প্রকল্পের প্রোগ্রাম অফিসার   মোঃ হানিফ মাহমুদ। উক্ত অনুষ্ঠানে সিম্স প্রকল্পের মাধ্যমে আইনী সেবা গ্রহণকারী ১ জন উপকারভোগী অভিবাসীকর্মী তার অভিজ্ঞতা বর্ণনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু, সাধারন সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সাল,  জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুর রহমান,

সভায় BNWLA এর সদস্য ও চাঁদপুর জেলা জজ কোর্টের  পিপি অ্যাডভোকেট কোহিনুর বেগম উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন

শেয়ার করুন