বাগাদীতে ঈদ পরবর্তী প্রীতি ফুটবল ম্যাচে বিজয়ী যুবদল

আলমগীর হোসেন পাটওয়ারী :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাগাদী ইউনিয়ন যুবদল বনাম ছাত্রদল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
১জুন সোমবার বিকাল ৪ টায় চাঁদপুর সদর উপজেলা ৮ নং বাগাদী ইউনিয়নের ঢালীরঘাট বাজার সংলগ্ন বালুর মাঠে আয়োজিত খেলায় শুভ উদ্বোধন ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারন সম্পাদক ও ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাডঃ নূরুল আমিন খান আকাশ।
বিশেষ অতিথি’ উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কে.এম নজরুল ইসলাম নজু, থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ছাত্রদলের টিমের প্রধান সমন্বয়ক মোঃ শরীফ হাওলাদার, জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ.এম ইসমাঈল পাটওয়ারী, এছাড়া আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুনায়েদ উল্লাহ খান, সদর উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোঃ পারভেজ খান, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ফারুক ঢালী সহ প্রমুখ।যুবদলের টিমের দায়িত্ব ছিলেন ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মোঃ মমিন গাজী। এ সময় ছাত্রদলকে ১- ৩ গোলে হারিয়ে যুবদল বিজয়ী অর্জন করেন। খেলা শেষে বিজয়ী দল যুবদল ও বিজিত দল ছাত্রদলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুনায়েদ উল্লাহ খান সহ অতিথিবৃন্দ।

শেয়ার করুন