হাজীগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে প্রার্থী মো. হুমায়ন কবির

শাখাওয়াত হোসেন শামীম :

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন মো. হুমায়ন কবির। দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা এই নেতা ওয়ার্ড বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

হাজীগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া এলাকায় বিএনপির রাজনৈতিক কার্যক্রম অতীতেও সক্রিয় ছিল বর্তমানে আছে। 

সভাপতি পদপ্রার্থী মো. হুমায়ন কবির বলেন, “দলের তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে ১০ নং ওয়ার্ড বিএনপিকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করাই আমার লক্ষ্য। দল যদি আমাকে দায়িত্ব দেয় তাহলে সকলকে সঙ্গে নিয়ে ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করব।”

তিনি আরও বলেন, আমাদের নেতা বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে জনগণের সমর্থন ও অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ আরও শক্তিশালী,সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।”

স্থানীয় নেতাকর্মীরা জানান,মো. হুমায়ন কবির দীর্ঘদিন ধরে ওয়ার্ডের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। সভাপতি পদে তার প্রার্থিতা তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে। আসন্ন কাউন্সিলে দলীয় নেতাকর্মীদের সমর্থন নিয়ে তিনি সভাপতি পদে নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন