হাজীগঞ্জে হাটিলা পশ্চিম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন,স্বপন আহ্বায়ক,রুবেল সদস্য সচিব
শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১ নম্বর হাটিলা পশ্চিম ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মো. মোশারফ হোসেন স্বপনকে আহ্বায়ক এবং মো. সোহেল রানা রুবেলকে সদস্য সচিব করা হয়েছে।
নবগঠিত কমিটি অনুমোদন দেওয়ায় হাজীগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নবনিযুক্ত নেতৃবৃন্দ। একই সঙ্গে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনির ও সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ৭১ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে মো. জসিম উদ্দিন কাঞ্চন ও মো. কামাল হোসেন পাটওয়ারীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. আলমগীর হোসেন মিয়াজী, মো. মনির হোসেন মৃধা, মো. আহাদ পাটোয়ারী, মো. বশির উল্লাহ মিয়াজী, মো. শাহ আলম মজুমদার, মো. ফারুক হোসেন মিয়াজী, মো. কামরুল ইসলাম প্রধানীয়া ও ডা. মো. জহিরুল ইসলাম মজুমদারকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া কমিটিতে ৫৯ জনকে সম্মানিত সদস্য রাখা হয়েছে। তারা হলেন, মোঃ মিরন মিয়াজী, মোঃ আবু সুফিয়ান রানা মজুমদার, মো. ইমাম হোসেন লিটন, মোঃ আব্দুল কুদ্দুছ মুন্সী, মোঃ শাহ জাহান পাঠান, মোঃ মাসুদ আলম খাঁন, মোঃ কামরুল ইসলাম প্রধানীয়া, মোঃ লিটন শেখ, মোঃ বাবুল হাজী, মোঃ শাহ আলম সরকার, মোঃ হুমায়ুন কবির বেপারী, মোঃ মাসুদ আলম প্রধানীয়া, মাহবুবুল আলম পাটওয়ারী বাবু, মোঃ আবু সাঈদ প্রধানীয়া, মোঃ কাহার মজুমদার, মোঃ আব্দুল কাদের মেম্বার।
মোঃ জহির, মোঃ তাজুল ইসলাম পাটওয়ারী, মোঃ শহীদ বেপারী, মোঃ মনির হোসেন প্রধানীয়া, মোঃ হারুনর রশিদ বেপারী, মোঃ গোলাম সরোয়ার, মোঃ মোস্তফা মিজি, মোঃ কামাল হোসেন খাঁন, ইমরান খান মিঠু, মোঃ শাহাজাহান, সবুজ মজুমদার, মোঃ আবু মোতালেব মিয়াজী রতন, মোঃ বাবুল মিয়াজী, মোঃ আলমগীর বেপারী, মোঃ দুলাল পাঠান। ডাঃ ইকবাল হোসেন পাঠান, মোঃ বাহার মুন্সী, মোঃ ইমাম হোসেন বেপারী, এডঃ মোঃ জাহাঙ্গীর আলম, মাওলানা মোঃ মিজানুর রহমান, মোঃ হানিফ কাজী, মোঃ মাসুদ খন্দকার, মোঃ শাহাদাৎ মজুমদার, মোঃ কামরুল মোল্লা, মোঃ জাহাঙ্গীর বেপারী, মোঃ জাকির পাটওয়ারী, মোঃ মিজান মজুমদার।
মোঃ সাজু মৃধা, মোঃ খোরশেদ আলম মিয়াজী, মোঃ খলিলুর রহমান কাজী, প্রফেসর মোঃ আক্তার মজুমদার, মোঃ মিলন মজুমদার, মোঃ আইয়ুব বেপারী, মোঃ জাহাঙ্গীর বেপারী, মোঃ আতাউল করিম, নাছিমা আক্তার, মোঃ মহিন সর্দার, মোঃ জুয়েল পন্ডিত, ইউছুফ বেপারী, মোঃ আবু সায়েম বেপারী, ডাঃ ইকবাল খন্দকার, মোঃ আবুল হোসেন সর্দার।
নবনিযুক্ত আহ্বায়ক মো. মোশারফ হোসেন স্বপন ও সদস্য সচিব মো. সোহেল রানা রুবেল বলেন, “আমাদের ওপর আস্থা রেখে হাটিলা পশ্চিম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক দায়িত্ব দেওয়ায় হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারীসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”
তারা বলেন, “বিশেষভাবে আমরা চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁর প্রতি আমাদের আস্থা ও শ্রদ্ধা রয়েছে। দলের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও গতিশীল করার ক্ষেত্রে তাঁর সহযোগিতা, পরামর্শ ও দিকনির্দেশনা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”
নবনিযুক্ত নেতৃবৃন্দ আরও বলেন, “ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপির প্রতি যে আস্থা ও কৃতজ্ঞতা আমাদের রয়েছে, তা শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তাঁর দিকনির্দেশনা এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আমরা সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে চাই। হাটিলা পশ্চিম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বাড়িয়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করার চেষ্টা করব।”
তারা আরও বলেন, “নতুন দায়িত্ব আমাদের জন্য যেমন সম্মানের, তেমনি এটি একটি বড় দায়িত্বও। আমরা দলের সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শ গ্রহণ করে এবং তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে চাই। দলের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি ধরে রেখে হাটিলা পশ্চিম ইউনিয়ন বিএনপিকে আরও সক্রিয় ও সুসংগঠিত করতে আমরা সর্বাত্মকভাবে কাজ করব।”
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব পালনে উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর সহযোগিতা ও দিকনির্দেশনা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।










