ঐতিহাসিক বদর দিবসে চাঁদপুর দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

হক ও বাতিলের পার্থক্য সংগঠিত যুদ্ধটির নামই ঐতিহাসিক বদর যুদ্ধ
…………… মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার

কামরুল ইসলাম পাটওয়ারী :

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর শহর শাখার আয়োজনে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ ২০২৬) বিকেল ৫টায় চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডে মির্জাপুর ছারছীনা পীর ছাহেবের খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার। তিনি তাঁর বক্তব্যে বলেন, বদরী সাহাবীগণের মর্যাদার কথা স্বয়ং আল্লাহ পবিত্র কুরআনে উল্লেখ করেছেন। হাদিসের কুদসিতে তাদের সবাইকে বেহেশতের সুসংবাদ প্রদান করা হয়েছে। হক ও বাতিলের মধ্যে পার্থক্য এবং ঈমানী শক্তির প্রকাশের সংগঠিত যুদ্ধটির নামই ঐতিহাসিক বদর যুদ্ধ। তিনি আরো বলেন, সাহাবায়ে কেরামের মর্তবা অনেক ঊর্ধ্বে। মহান আল্লাহ ও তার হাবিব সাঃ তাদের প্রতি সন্তুষ্ট। তাদের মর্যাদা কত বেশি তা প্রকাশ করা কারো সম্ভব নয়। ১৭ রমজান বদর প্রান্তরে আনসার ও মুহাজিরীনের মাত্র 313 জন সাহাবী ঈমানের বলে বলিয়ান হয়ে অধিক কাফেরদের বিপুল অস্ত্রশস্ত্র সজ্জিত বাহিনীকে পরাজিত করে। এই ঘটনা সেদিন সারাবিশ্বে আতঙ্কিত করে দিয়েছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কাজী সমিতির সভাপতি মাওঃ মোঃ ফজলুল কবীর পাটওয়ারী, আইম্মায়ে হিযবুল্লাহ জেলা সহ-সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল্লাহ আল মামুন,
বাগাদী আহমদীয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওঃ মোঃ আব্দুল মান্নান, খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হাসান আলী ভূঁইয়া প্রমুখ।

সংগঠনের শহর শাখার সভাপতি মুফতি মোঃ জিয়াউদ্দিন খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে চাঁদপুর দারুচ্ছুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদরাসার ছাত্ররা পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাত গজল পরিবেশন করেন এবং বরকতের জন্য বদরের সাহাবাদের নাম তেলাওয়াত করেন। অনুষ্ঠানে দোয়া মোনাজাত করেন প্রধান অতিথি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার।

শেয়ার করুন