ঐতিহাসিক বেগম জামে মসজিদ কমিটির পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল

আরবি পড়াশোনার পাশাপাশি কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হবেন

….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

আলমগীর হোসেন পাটওয়ারী ঃ   চাঁদপুর শহরের ঐতিহাসিক বেগম জামে মসজিদ কমিটির পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইমাম ও খতিব মুফতি মাহবুবুর রহমান। 

মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ বিকেলে বেগম জামে মসজিদে দ্বিতীয় তলায় ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর (সদর -হাইমচর) ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। 

অনুষ্ঠানের শুরুতই বেগম মসজিদ দারুল ঈমান মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মমনা স্মারক ক্রেস্ট  তুলে দেওয়া হয়। 

এ সময় প্রধান অতিথি শেখ ফরিদ আহমেদ মানিক এমপি মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমার সামনে উপস্থিত হুজুররাই আগামী দিনে কিতাব থেকে আপনারা তাদেরকেই  তালিম দিবেন। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে, আমি আপনাদের সাথে  ইফতার করার সুযোগ পেয়েছি । প্রতিদিন আপনাদের সাথে ইফতার করতে পারলে আমি অনেক খুশি হতাম।  আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি ও আপনাদের জন্য দোয়া করি।

তিনি বলেন, আপনারা যে হুজুরের কাছ থেকে তালিম নিচ্ছেন তাঁকে আমরা আলেম সমাজের মান্যবর ভাবি।  তার কাছ থেকেই ভবিষ্যতের জন্য আপনারা তালিম নিচ্ছেন । কোন কিছু প্রয়োজন হলে আপনারা হুজুরের কাছে বলবেন। আমি আপনাদের পরিবারদের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। 

তিনি আরো বলেন আমি প্রশাসনের সাথে কথা বলবো। মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যবহারের জন্য যাতে কম্পিউটার দেওয়া হয় সেই চেষ্টা করা হবে। আপনারা ঠিকমতো  পড়াশোনা করবেন। আগামী দিনে আপনারা আরবি পড়াশোনার পাশাপাশি কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হবেন । আপনারা দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন। আল্লাহ তায়ালা তাঁকে যেন শক্তি দেয় দেশ পরিচালনা করার জন্য। আপনারা আমার জন্য এবং আমার  বাবা ও  মায়ের জন্য দোয়া করবেন। 

মসজিদ কমিটির সভাপতি মোবারক হোসেন দুদুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির  সাধারণ সম্পাদক ডাঃ মোবারক হোসেন চৌধুরী।

উপস্থিত ছিলেন মসজিদ কমিটির  সদস্য আবুল বাশার খান ভাসানী, জয়নাল আবেদীন জনু, দেলোয়ার হোসেন , মাসুদ পাটোয়ারী,  নজরুল ইসলাম বেপারী, জাকির হোসেন, নজরুল ইসলাম, শিক্ষক,  শিক্ষাথী ও আমন্ত্রিত অতিথি, অভিভাবক সহ মুসল্লিরা।

শেয়ার করুন