চাঁদপুর এসএসসি ও এইচএসসি ০১/০৩ গ্রুপের ফ্যামিলি ডে উদযাপন

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর এসএসসি ও এইচএসসি ২০০১/২০০৩ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন চাঁদপুর এসএসসি ও এইচএসসি ০১/০৩ গ্রুপের উদ্যোগে বর্ণাঢ্য ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে।গতকাল ২৫শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার 

দিনব্যাপী এই আয়োজনটি চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গ্রুপের সদস্যদের পাশাপাশি তাদের স্ত্রী ও সন্তানরাও আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করেন।

ফ্যামিলি ডে উপলক্ষে বন্ধুদের অংশগ্রহণে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। এছাড়াও ছিল পরিচিতি পর্ব, শিশুদের খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজন, র‌্যাফেল ড্র ও বন্ধুত্বপূর্ণ আড্ডা।

অনুষ্ঠানের স্পন্সর  ছিলেন রাজু আহমেদ, স্বত্বাধিকারী, এম কেডি স্কাই এওয়ে ট্রাভেল এজেন্সি   এবং স্পন্সর হিসেবে আরো সহযোগিতা করেন আলিফ ল্যান্ডমার্ক  ডেভোলাপারস্, জামাল সাকিব,আয়ান ট্রেডিং এর ইমরান হোসাইন সোহেল ও ক্যাফে কর্নার এর মোঃ আল আমিন।

অনুষ্ঠানে বন্ধুদের মাঝে বিশেষভাবে উপস্থিত ছিলেন ডাঃ তৌহিদ জুয়েল, এডভোকেট ইসমাইল, সজল, মাইদুল হাসান বিপ্লব, চাঁদপুর প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম পাটওয়ারী, এডভোকেট মিল্টন, মোঃ মহিউদ্দিন তোহা, সাইফুল খান, ফারুক ঢালী, মাইনুল, মুহিব, মাসুদ, ওয়াহিদ মুহিন, মাহমুদুল হাসান, এনামুল কবির রিয়াদ বান্ধবীদের মধ্যে হ্যাপী সুলতান, নীলিমা তারা সকলে উপস্থিত থেকে আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।

আয়োজকরা জানান, দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করা, পারিবারিক বন্ধন জোরদার করা এবং ভবিষ্যতে সামাজিক ও মানবিক কার্যক্রমে একসাথে কাজ করার লক্ষ্যেই এই ফ্যামিলি ডে আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা এমন মিলনমেলার আয়োজন নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন

শেয়ার করুন