চাঁদপুর জেলা পরিষদের নবযোগদানকৃত প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিমের শুভাগমন উপলক্ষ্যে সংবর্ধনা

জেলার জনকল্যাণে কাজ করবেন.. 

……সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক

মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী ঃ জেলা পরিষদ, চাঁদপুরের নবযোগদানকৃত প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম শুভাগমন উপলক্ষে সংবর্ধনা গতকাল ১ এপ্রিল বুধবার দুপুরে শহরের জেলা পরিষদের আয়োজনে সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন  চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক,তিনি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর জেলার মন্ত্রী ও সকল সংসদ সদস্যদের সাথে আলোচনা করে জেলা পরিষদের প্রশাসক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হয় অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, বিএনপির এই নেতা দীর্ঘ বছর আমার সাথে আন্দোলন সংগ্রামে ছিলেন, উনার রাজনৈতিক জীবনে আমি  ২০০৯ সাল থেকে সকল আন্দোলন সংগ্রামে ছিলেন । ২৪ এর জুলাই  আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন। তিনি চাঁদপুর জেলার জনগণের পাশে থাকবেন এবং  সততার সাথে কাজ করবেন। যে কোনো প্রান্তের মানুষ বলতে পারে তিনি আমাদের কথা শুনেন এবং  সুন্দরভাবে কাজ করেন, যেমনি ভাবে বিগত দিনে দলীয় নেতাকর্মীদের আগলে রেখেছেন। উনার রাজনৈতিক জীবনের কর্মপরিধি অনেক বড়ো, অনেক বিস্তৃত। রাজনৈতিক জীবন অনেক বড়ো,  সারা জেলার আনাচে-কানাচে উনার অনেক পরিচিতি আছে। রাজনীতি না করলে, এই জায়গায় তিনি আসতো পারতো না, তাই এই জায়গায় তিনি নতুন হিসেবে যিনি প্রধান নির্বাহী হিসেবে আছেন, উনার সাথে সকল বিষয়ে সমন্বয় করে কাজ করবেন এবং এই জেলার জনকল্যাণে কাজ করবেন। 

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কবির হোসেন সরদার এর সঞ্চালনায় বক্তব্য দেন নবযোগদানকৃত প্রশাসক একে এম সলিম উল্যা সেলিম।

তিনি বক্তব্য বলেন, আমাকে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান,চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সহ সকল সংসদ সদস্য ও জেলার সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ও মানুষের  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি চাঁদপুর জেলাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার অঙ্গীকার করেন। পাশাপাশি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ সকল কর্মকর্তা ও কর্মচারীদের সততার সাথে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  পুলিশ সুপার মো. রবিউল হাসান। তিনি বলেন, জেলা বিএনপির সেক্রেটারী সলিম উল্যা সেলিম আমার সাথে পরিচয় হওয়ার পর থেকে দেখেছি তিনি একজন আন্তরিক লোক। যোগ্য একজন ব্যাক্তিকে এই দায়িত্ব দেয়া হয়েছে। নিশ্চয়ই তিনি দায়িত্ব পালনে যোগ্যতার পরিচয় রাখবেন। উনার সফলতা কামনা করি।

চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী বক্তব্যে বলেন, সলিম উল্যা সেলিম বিএনপির একজন বর্ষিয়ান নেতা। রাজনৈতিক ময়দানে তাঁর অনেক ত্যাগ রয়েছে। সরকারের পক্ষ থেকে উনাকে এই দায়িত্ব দেয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভ কামনা জানাচ্ছি।

অনুষ্ঠানের শুরুতে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শেখ ফরিদ আহমেদ মানিক প্রথম জেলা পরিষদে অতিথি হিসেবে আগমণ করায় জেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ এবং একই সাথে নবযোগদানকৃত প্রশাসককেও বরণ করা হয়।

সবশেষে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ,পুলিশ সুপার মো. রবিউল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদারকে নিয়ে নবযোগদানকৃত জেলা পরিষদ প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম তার দাপ্তারিক কার্যক্রম শুরু করেন।

চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতারা সহ বিভিন্ন পেশ শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন