জেলা বিএনপি কার্যালয়ে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন,  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে ও জেলা ওলামা দলের উদ্যোগে  কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা পর্যায়ে ৭দিনব্যাপী নেতাকর্মীদের কালোব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে শোক বই সংরক্ষণ ও কোরআন খতম ও দোয়া মাহফিলের শেষ দিন ছিলো ৫ জানুয়ারি, ২০২৬ সোমবার।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর জেলা ওলামা দলের সভাপতি মাও. জসীমউদ্দীন পাটওয়ারী।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং দেশ নায়ক তারেক রহমান ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. সলিম উল্লা সেলিম।

জেলা ওলামা দলের সাধারন সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধা’র পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী,সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী,পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ,জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মনিরা  চৌধুরী,সাধারণ সম্পাদক অ্যাড.শিরিন সুলতানা মুক্তা,সহ-সভাপতি ও পিপি অ্যাড. কুহিনূর বেগম,অ্যাড. রেহানা ইয়াছমিন কচি,জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক,সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার,  জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি মুফতি  সাব্বির আহমেদ,
সাংগঠনিক সম্পাদক মাও.ওমর ফারুক বাদশা,যুব জমিয়ত চাঁদপুর জেলা আহবায়ক মুফতি মাজহারুল ইসলাম সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন