দুর্যোগ প্রস্তুতি লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়বো”  এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হাসান আল মামুন 

হাইমচর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগ হাইমচর উপজেলা শাখার আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ মার্চ সকাল ১১ টায় হাইমচর উপজেলা পরিষদ হল রুমে উপজ প্রশাসন ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগ হাইমচর উপজেলা শাখার আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে রেলী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়। 

আলোচনা সভায় হাইমচর উপজেলা দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগ হাইমচর উপজেলার কর্মকর্তা সোহেল রানা পাপ্পু এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন হাইমচর থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ নাজমুল হাসান, হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মানছুর আহমেদ, হাইমচর উপজেলা ফায়ার স্টেশন অফিসার রতন সেখ,হাইমচর প্রেসক্লাব যুগ্ম সম্পাদক মোঃ হাসান আল মামুন।

এসময় আরো উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

শেয়ার করুন