হাইমচরে জাটকা সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত 

হাসান আল মামুন :

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাইমচর উপজেলা কার্যালয়ের আয়োজনে জাটকা সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। 

২রা মার্চ সকাল ১১ টায় হাইমচর উপজেলার ৪ নং নীলকমল ইউনিয়নে ও হাইমচর ইউনিয়ন জেলেদের নিয়ে বারত তহবিলে জাটকা সংরক্ষণ অভিযান সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারীর।

সচেতনতা সভায় হাইমচর উপজেলা সহকারী মৎস্য  অফিসার  মোঃ মাহবুব রশিদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন হাইমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুলহাস সরকার,নীলকমল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনির সিকদার, হাইমচর কোষ্টগার্ড কর্মকর্তা মোঃ নাসিরসহ আগত অতিথি বৃন্দ।

জাটকা সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতা সভায় উপস্থিত ছিলেন , হাইমচর উপজেলা আলগী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সমন্বয়ক মোঃ বিল্লাল হোসেন আখন,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবদুস সালাম,  হাইমচর ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার ও জেলেরা।সহ আগত অতিথি ও জেলেরা।

শেয়ার করুন