হাইমচরে দোয়া ও মিলাদের মধ্য দিয়ে “মেঘনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের” উদ্বোধন
হাসান আল মামুন :
হাইমচর উপজেলার সদর আলগী বাজারে উন্নত ও আধুনিক চিকিৎসাসেবার নতুন দিগন্ত উন্মোচন করতে মিলাদ, দোয়া ও ফিতা কেটে যাত্রা শুরু করেছে “মেঘনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার”।
৩রা জানুয়ারি শনিবার ১১ টায় হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের সম্মুখস্থ ভবনের ২য় তলায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (BPHCDA) চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ মোবারক হোসেন চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, “উপান্ত এলাকার মানুষের দোরগোড়ায় আধুনিক ডায়াগনস্টিক সেবা পৌঁছে দেওয়া একটি মহৎ উদ্যোগ। সঠিক রোগ নির্ণয়ই উন্নত চিকিৎসার প্রথম ধাপ। আশা করি, মেঘনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার গুণগত মান বজায় রেখে সাধারণ মানুষের আস্থা অর্জন করবে।”
প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন কালে বক্তব্য রাখেন, চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ সাইফুল ইসলাম পাটোয়ারী।
হাইমচর উপজেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কে এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী মোখলেসুর রহমান মুকুল,ওষুধ ব্যাবসায়ী মোঃ আক্তার হোসেন হাওলাদারসহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী,বাংলাদেশ জামায়াত ইসলামি আন্দোলন হাইমচর উপজেলা শাখার আমির মাওলানা মোঃ আবুল হোসেন,উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস মেহনতী,হাইমচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হক বাবুল, আলগী দক্ষিণ ইউনিয়ন বিএনপির প্রধান সমন্বয়ক মোঃ বিল্লাল হোসেন আখন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা মোঃ জুলফিকার হাসান মুরাদ, হাইমচর উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আলাউদ্দিন আনসারী,হাইমচর উপজেলা সেচ্চাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান ভুঁইয়া,উপজেলা ছাত্র দলের সভাপতি মোঃ ফয়সাল আহম্মেদ আখন, সাধারণ সম্পাদক মোঃ মিলাদ হোসেন মাঝিসহ সামাজিক, রাজনৈতিক, ব্যাবসায়ী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
আয়োজকরা তাদের বক্তব্যে বলেন, হাইমচরবাসীর জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর ও নির্ভুল স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করাই এই ডায়াগনস্টিক সেন্টারের মূল লক্ষ্য। স্থানীয় বাসিন্দারা এখন থেকে বাড়ির কাছেই সাশ্রয়ী মূল্যে ডিজিটাল প্যাথলজি ও উন্নত পরীক্ষা-নিরীক্ষার সুবিধা পাবেন, যা এই অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থায় এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোঃ জিল্লুর রহমান ফারুকী।











