হাজীগঞ্জে ৫ নং সদর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া
শাখাওয়াত হোসেন শামীম:
হাজীগঞ্জে ৫ নং সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৫ জানুয়ারি ৩টায় মৈশাইদ পল্লী মঙ্গল আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী,আপোষহীন নেত্রী,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরত কামনায় এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ উপজেলা বিএনপির নব গঠিত কমিটির সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী।
হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল সর্দার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন রিপন,৮ নং হাটিলা পূর্বইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন বাবলু চৌধুরী,হাজীগঞ্জ ৫ নং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান কানু পাটওয়ারী।
হাজীগঞ্জ উপজেলা যুবদলের নব গঠিত কমিটির যুগ্ন-আহবায়ক মোঃ জুলহাস চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক সামছুউদ্দিন খান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক মোঃ শাহজালাল (রাসেল), ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ জহির রায়হান,সাধারণ সম্পাদক ইশান আহমেদ রুবেলসহ ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ,ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ,ওয়ার্ড ছাত্রদলের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মোঃ মনির হোসেন।











