ফরিদগঞ্জে সদ্যপ্রয়াত সাংবাদিক আবুল হাসনাত করোনা আক্রান্ত ছিলেন না
ফরিদগঞ্জ প্রতিনিধি :
সদ্য প্রয়াত সাংবাদিক ও উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল হাসানাত করোনা আক্রান্ত ছিলেন না।
৩ রা জুন বুধবার দুপরে চাদপুর সরকারী জেনারেল হাসপালের আবাসিক অফিসার ডাঃ মো.সুজাউদৌলা রুবেল জানিয়েছেন, সাংবাদিক আবুল হাসনাত এর করোনা রিপোর্ট নেগেটিভ আসছে। মৃত্যুকালে তিনি করোনা আক্রান্ত ছিলেন না।
এর আগে সাংবাদিক আবুল হাসনাত’র ৩০ মে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
তিনি মারা যাওয়ার পূর্বে শ্বাস-কস্ট ও জ্বরের লক্ষন থাকার কারনে চিকিৎসক তাকে করোনা ওয়ার্ডে ভর্তি নেন। ভর্তির কয়েক মিনিট পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে তার স্যাম্পল সংগ্রহ করে তাকে বিশেষ ব্যবস্থায় ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা পশ্চিম ইউপির দক্ষিন রাজাপুর গ্রামের তার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।










