কচুয়ায় মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে মুরাদপুর ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি:

কচুয়ায় সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে মুরাদপুর যুব সমাজের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চৌমুহনী বাজারে ভিশিন শোরুমের আয়োজনে মুরাদপুর মীর বাড়ির সংলগ্ন খোলা মাঠে রঘুনাথপুর একাদশ ও টিম চৌমুহনী একাদশের মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। রঘুনাথপুর একাদশকে ৪ উইকেটে  হারিয়ে টিম চৌমুহনী একাদশ জয় লাভ করেন। ক্রিকেট টুর্নামেন্ট খেলাকে কেন্দ্র করে কচুয়ার পার্শ্ববর্তী হাজীগঞ্জ ও মতলব উপজেলাসহ বিভিন্ন অঞ্চলের ক্রিকেট প্রেমিক সমর্থকরা খোলা মাঠে চতুর্পাশে ভীর জমায়। এই ক্রিকেট টুর্নামেন্ট খেলায় অনেকগুলো টিম হওয়ায় যেনো এলাকায় উৎসবের পরিণতি হয়েছে। অভিজ্ঞ আম্পিয়ার ও ম্যানেজমেন্ট  সঠিক ভাবে দায়িত্ব পালন করায় খেলাটি যেনো জাতীয় ক্রিকেট বোর্ডের খেলার অংশ হিসেবে বাস্তবায়ন হয়। প্রতি বছরে মুরাদপুর যুব সমাজের উদ্যোগে এই ধরনের খেলার আয়োজন করেন। এতে ওই এলাকার যুবকরা মাদক ও বিভিন্ন অপকর্ম থেকে বিরত থাকেন।

মুরাদপুর যুব উন্নয়ন স্পোটিং ক্লাবের  সভাপতি সোহাগ মুন্সীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মামুন ব্যাপারির পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সহ-সভাপতি ও চৌমুহনী বাজার বন্ধন সোসাইটির সভাপতি মীর হোসাইন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কাদলা ইউনিয়নে বিএনপির সাধারণ সম্পাদক এবায়েদ তালুকদার,বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আবু নাছের মিয়াজী, সাবেক ইউপি সদস্য ও উপজেলা বিএনপি নেতা ফারুক হোসেন তালুকদার, উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল মুন্সী, স্বপ্নবাজ সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী কামরুল ভূঁইয়া,সমাজসেবক মজিব তালুকদার,  জহিরুল ইসলাম বেপারী,  জহিরুল ইসলাম পাটোয়ারী, আব্দুল হান্নান, কামরুল ইসলাম পাটোয়ারী প্রমুখ।

এ সময় রাজনৈতিক,সামাজিক,এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও ক্রীড়া প্রেমিকরা উপস্থিত ছিলেন।

ছবি: কচুয়ায় মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন